শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৫ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে আবাসিক হোটেলে পুলিশের অভিযান: নারী-পুরুষসহ ১৯ জন আটক

বরিশাল নগরীতে অবৈধ ও সন্দেহজনক কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি আবাসিক হোটেল থেকে নারী ও পুরুষসহ মোট ১৯ জনকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নগরীর হোটেল পপুলার ও হোটেল চিল-এ একযোগে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত প্রায় এক ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৮ জন পুরুষ ও ১১ জন নারীকে বিভিন্ন কক্ষ থেকে আটক করা হয়। অভিযান চলাকালে হোটেল দুটির বিভিন্ন কক্ষ তল্লাশি করে সন্দেহজনক অবস্থায় তাদের আটক করা হয়।

বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের এসআই গোলাম মো. নাসিম অভিযানে নেতৃত্ব দেন। এ সময় তার সঙ্গে ছিলেন এএসআই কাইয়ুম, এএসআই বোরহান, এএসআই মাহবুবসহ পুলিশের একটি চৌকস দল। অভিযানের সময় হোটেল দুটিতে অবস্থানরত অন্যান্য অতিথিদেরও জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের অনেকেই দীর্ঘদিন ধরে এসব হোটেলে নিয়মবহির্ভূতভাবে অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।আটককৃতদের পরিচয় ও কার্যকলাপ যাচাই করে তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসী জানান, হোটেল পপুলার ও হোটেল চিলকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ ছিল। দিনের বিভিন্ন সময় অপরিচিত লোকজনের আনাগোনায় তারা উদ্বিগ্ন ছিলেন। পুলিশের এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেন এবং নিয়মিত নজরদারির দাবি জানান।

আটক ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। আটককৃতরা হলেন, মিঠুন দেবনাথ (২৬), মোঃ সুমন দাস (৩৫), মোঃ জাফর হাওলাদার (৩৫), মোঃ আরিফ হাওলাদার (৩৫), শাওন সিকদার (২৫), শাকিব ফকির (২০), মোঃ সুমি আক্তার (২৭), রিনা আক্তার (১৯), রূপা আক্তার (৩২), জান্নাতুল খাতুন (২২), মোসাঃ মিতু আক্তার (২৯), তানহা (১৯), এনায়েত আলম (৫০), জাফর হাওলাদার (৫০), রাবেয়া আক্তার (২৩), মোসাঃ রুবিনা খাতুন (২৪), তানজিলা (২৯), মনিরা খাতুন (২৪) ও ফারজানা (২০)।

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন-উল ইসলাম
বলেন,নগরীর আবাসিক হোটেলগুলোতে অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিন ধরে পাওয়া যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ এই অভিযান পরিচালনা করা হয়। সন্দেহজনক অবস্থায় ১৯ জনকে আটক করা হয়েছে।যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন,নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমন করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়