শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫২ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শৈলকুপায় পেঁয়াজ ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারোইপাড়া গ্রামের মাঠ থেকে সোহাগ হোসেন (২৮) নামের যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকালে এ মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে। নিহত সোহাগ হোসেন একই উপজেলার হাবিবপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার সকালে বাবার সাথে  মাঠে পেঁয়াজ লাগাতে যায় সোহাগ। মাঠ থেকে দুপুরের খাবার খেতে তার বাবা মনিরুল ইসলাম বাড়ি যায়। এসময় মনিরুল মাঠেই ছিল। বিকালের শেষ মুহূর্ত সময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে মাঠে আসে। পেঁয়াজ ক্ষেতের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ সন্ধ্যার দিকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

পরিবারের সদস্যরা বলছেন, জমিজমা নিয়ে তাদের প্রতিপক্ষের সাথে দ্বন্দ্ব ছিল। এই বিরোধের জের ধরে মাঠে একা পেয়ে সোহাগকে হত্যা করা হতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি হুমায়ন কবির মোল্লা বলেন, ‘নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়