শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪০ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে সাড়ে ৫২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

মো. আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে সাড়ে ৫২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ ও র‌্যাব-৪ এর যৌথ দল।

শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার কালামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (১৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এস.আই) এস.এম নায়েবুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া থানার পূর্বপাড়া এলাকার মৃত আবু মোল্লার ছেলে আক্কাস ওরফে শাকিল, বিজয়নগর থানার মৃত আবু সালামের ছেলে সাইদুল ইসলাম ওরফে সাইফুল (বর্তমানে সাভার রেডিও কলোনিতে বসবাসরত), বিজয়নগর থানার কাশিনগর এলাকার মো. ফরিদ মিয়ার ছেলে মো. তারামিয়া এবং মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আলোক দিয়ার চর এলাকার মৃত জুরান শেখের ছেলে আরব আলী শেখ (বর্তমানে ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়নে ভাড়া থাকেন)।

র‌্যাব ও পুলিশ জানায়, কালামপুর এলাকার মা ফল ভান্ডারের সামনে চেকপোস্ট চলাকালে মানিকগঞ্জ থেকে আসা একটি পিকআপ ভ্যান থামার সংকেত অমান্য করলে র‌্যাব-৪ সেটি ধাওয়া করে আটক করে। পরে তল্লাশি চালিয়ে পিকআপ ভ্যান থেকে সাড়ে ৫২ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

(এস.আই) এস.এম নায়েবুল ইসলাম জানান, উদ্ধারকৃত গাঁজাসহ চার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়