কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং দুইজন অস্ত্রবহনকারি অপরাধীকে গ্রেফতার করেছে ।
জেলা গোয়েন্দা শাখা ও বাঁশখালী থানার যৌথ অভিযানে ১৪ ডিসেম্বর (রবিবার প্রথম প্রহর ) রাত ১২:৩০ টা র সময় বাঁশখালী থানার দক্ষিণ পাশে প্রধান সড়কে ডায়াবেটিক হাসপাতালের সামনে চেকপোস্টে একটি মিনিট্রাক তল্লাশি করা হয়। তল্লাশিকালে ট্রাকটির ভেতর থেকে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার এবং মিনিট্রাকসহ দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুজন হলেন আহম্মদ মোস্তফা (২৬) এবং অনিক কান্তি দে (২৪); উভয়ের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন হোয়ানক এলাকায়।
জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন মহোদয়ের নির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা ও বাঁশখালী থানার যৌথ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।