শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৪ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলি করার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভে মিছিল করেছে ছাত্র-জনতা। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে শহরের চকবাজার জামে মসজিদ এলাকা থেকে ছাত্র-জনতা প্রতিবাদ মিছিল শুরু করেন।

এ সময় ছাত্র-জনতা হাদীর ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে, চব্বিশের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, হাদী ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আবু সাঈদের একশান, ডাইরেক একশান ইত্যাদি স্লোগান দেন।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। পরে উত্তর তেমুহনী এলাকায় সমাবেশ করেন তারা।

সমাবেশ বক্তারা বলেন, জুলাই বিপ্লবের অন্যতম সেনানায়ক শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে যে আঘাত করা হয়েছে, তাতে আমাদের আন্দোলন থেমে থাকবে না। যত বাধা–নিষেধই আসুক, যত গুলিই চলুক আমরা জুলাই এবং ইনসাফের চেতনা নিয়ে বেঁচে থাকব। আমাদেরকে গুলি করে বা কুপিয়ে কখনোই থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।

তারা আরও বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার মাত্র এক দিন পরেই একজন স্বতন্ত্র প্রার্থীর ওপর বন্দুক হামলা হয়েছে। সুতরাং এই নির্বাচন মেসেজ দিচ্ছে এটা কতটা ভয়ংকর নির্বাচন হতে যাচ্ছে। রক্তাক্ত জুলাইয়ের রাজপথ থেকে ওঠে আসা ওসমান হাদি আজ রক্তাক্ত। তিনি সর্বদা ভারতীয় আধিপত্যবাদ ও মুজিবাবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আমরা মনে করি, আজকের এই হামলায় মুজিব সন্ত্রাসীরা জড়িত। এক‌ই সাথে তিনি দেশের চাঁদাবাজদের বিরুদ্ধে এক বিপ্লবী কন্ঠস্বর হয়ে উঠেছেন। আমরা আরও মনে করি ঢাকার চাঁদাবাজদের গডফাদারদেরও এতে হাত রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর শহর শিবির সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক মোঃ আরমান হোসেন, সদস্য সচিব সায়েদুর রহমান রাফি, বায়েজিদ হোসেন, সাইফুল ইসলাম মুরাদ, আরিয়ান রায়হান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়