শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৮ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনায় ২০ মামলার আসামি বুলবুল মীর গ্রেপ্তার

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ২০ মামলার আসামি যুবলীগ নেতা বুলবুল মীরকে গ্রেপ্তার করেছে ডিবি ও থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) হোগলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. দিদারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুলবুল মীর এর আগে একটি ডাকাতির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে মুক্ত হওয়ার কিছুদিনের মধ্যেই গত ৮ ডিসেম্বর সকালে হোগলা উচ্চ বিদ্যালয়ের পেছনের সড়কে মানিক বণিক নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে মারধর করে তার দুই পা ভেঙে গুরুতর জখম করেন বুলবুল মীর ও তার সহযোগীরা। এই ঘটনায় আহত মানিক বণিকের মা মায়া রানী বণিক বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা (মামলা নং-৩) দায়ের করেন। ওই মামলার ভিত্তিতেই বৃহস্পতিবার ভোরে হোগলা বাজার থেকে বুলবুল মীরকে গ্রেপ্তার করা হয়।

​গুরুতর আহত মানিক বণিক বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন। 

এলাকাবাসীর অভিযোগ, যুবলীগের সহ-সভাপতির রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বুলবুল মীর দীর্ঘদিন ধরে হোগলা ইউনিয়নজুড়ে একচ্ছত্র দাপট প্রতিষ্ঠা করেছিলেন। তিনি মাদক, চাঁদাবাজি, জমি দখল, ডাকাতিসহ বহু ধরনের অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। তার প্রভাবশালী অবস্থানের কারণে এলাকার সাধারণ মানুষ ভয়ে তার বিরুদ্ধে কোনো কথা বলার সাহস পেতেন না।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. দিদারুল ইসলাম বলেন, বুলবুল মীরকে পূর্বধলা থানার নং-৩ মামলায় গ্রেপ্তার করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পূর্বধলা থানায় দায়ের করা তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও ডাকাতি সহ ২০টি মামলা বিচারিক আদালতে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়