শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৬ বিকাল
আপডেট : ২২ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর সদস্যরা। সোমবার ভোর রাতে যমুনা সেতু পশ্চিম থানার গোলচত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। এসময় গাঁজা পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করেছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পুকুড়িয়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ আজিজুল হক (৩২) ও একই উপজেলার একবরপুর গ্রামের মর্তুজা আলীর ছেলে মোঃ বিশু আলী (২৮)।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১২টার সময় র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মোঃ ফারহান-উজ-জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, র‌্যাব-১২ এর সদস্যরা সোমবার ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের যমুনা সেতু পশ্চিম থানার গোলচত্বর এলাকায় ঢাকা টু রাজশাহীগামী মহাসড়কের উপরে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদব ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় মাদক ব্যবসায়ীদের নিকট থেকে ৫টি মোবাইল ও নগদ একহাজার একশত বিশ টাকা জব্দ করা হয়।

আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে গাঁজা ট্রাক যোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়