শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:২০ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে জামায়াতের এমপি প্রার্থীর উপরে হামলা, আহত ১২

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদরের একাংশ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে ইসলামী জলসায় অংশ শেষে বাড়ি ফেরার পথে কাজীপুর উপজেলার সোনামুখী বাজার এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজার সমর্থকরা এই হামলা করেছে বলে জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম এই অভিযোগ করেছেন।

হামলার প্রতিবাদে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জামায়াত অফিসে শেষ হয়। এসময় দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে তারা।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, সোনামুখী বাজার এলাকায় একটি ইসলামী জলসায় অংশ নেন মাওলানা শাহীনুর আলম ও তার সমর্থকরা। এই জলসা থেকে রাত সাড়ে ১১টার দিকে জামায়াতের এমপি প্রার্থী বাড়ি ফেরার পথে সোনামুখী বাজার এলাকায় পৌঁছালে তার গাড়িবহরে বিএনপির লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এসময় সন্ত্রাসীদের হাত থেকে মাওলানা শাহীনুর আলমকে বাঁচাতে গিয়ে জামায়াতের অন্তত ১০-১২ জন নেতাকর্মী আহত হন। পরে সোনামুখী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি নজরুল ইসলাম, কর্মী ওমর ফারুক ও আব্দুল আওয়ালকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, বিএনপির মনোনীত এমপি প্রার্থী সেলিম রেজার নেতৃত্বে জামায়াতের প্রার্থীর উপরে তিন দফায় হামলার ঘটনা ঘটে। এতে তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।

হামলার অভিযোগ অস্বীকার করে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজা বলেন, বিএনপির কেউ জামায়াতের প্রার্থী ও তার লোকজনের ওপর হামলা করেনি। এটি মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বলেন, জামায়াতের প্রার্থীর ওপর হামলার কথাটি সত্য নয়, মূলত জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়