শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৭ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে প্রায় ৪লাখ টাকার ভারতীয় ৬ হাজার পিস সাবান আটক

তপু সরকার হারুন, শেরপুর: শেরপুরে সিমান্ত এলাকায় শ্রীবর্দীতে চোরাকারবারীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই ভারতীয় ডাভ সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৭ ডিসেম্বর রবিবার বিকেলে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তবর্তী বড়ইকুচি পশ্চিমপাড়া গ্রামে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির কর্ণজোড়া বিওপি’র একটি টহল দল ওই অভিযান পরিচালনা করে।

জানা যায়, গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বড়ইকুচি এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। ওইসময় স্থানীয় আব্দুল বারেকের ছেলে মো. রাব্বানীর বসতবাড়ির পাশে খড়ের গাদায় লুকানো অবস্থায় ১৮টি বস্তায় ৮৯টি কার্টুনের ভেতর ৬ হাজার ৪০৮ পিস ভারতীয় ডাভ সাবান জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৮৪ হাজার টাকা।

এসব পণ্য অবৈধভাবে সীমান্তপথে পাচার করে স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে ধারণা বিজিবির। তবে অভিযানকালে রাব্বানী বা অন্য কাউকে আটক করা সম্ভব হয়নি।

ভারতীয় সাবান জব্দের বিষয়টি নিশ্চিত করে কর্ণজোড়া বিওপি’র ক্যাম্প ইনচার্জ সুবেদার মো. ফুলু মিয়া বলেন, ভারতীয় মালামাল জব্দের ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়