শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০২:২৬ রাত
আপডেট : ১৩ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শোকের বাড়ি থেকে ফেরার পথেই মৃত্যুর মিছিল: শাশুড়ি-পুত্রবধূ নিহত

মারা যাওয়া এক আত্মীয়কে দেখতে গিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই নারী। তারা সম্পর্কে শাশুড়ি ও পুত্রবধূ। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুর সদর উপজেলার ঢাকা-দিনাজপুর মহাসড়কের শশরা ইউনিয়নের চুনিয়াপাড়া এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সদর উপজেলার ইথরাইল ইউনিয়নের নুনাইজ গ্রামের আজিজুর রহমানের স্ত্রী খাদিজা বেগম ও রফিকুল ইসলামের স্ত্রী শেফালী (৩৮)। তারা সম্পর্কে শাশুড়ি ও পুত্রবধূ।

আহতরা হলেন—ময়ুরী (২৩), রামা আক্তার (৪৫), শরিফা (৪৫), রওশনারা (৪০), আমেনা (৩৮), রাহেনা (৪৫) ও ইজিবাইকের চালক খলিলুর রহমান (৩৫)। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্য বাবুল হোসেন জানিয়েছেন, শশরা ইউনিয়নের সাহেবগঞ্জ হাটে শনিবার সকাল ১০টার দিকে তার মা মাজেদা বেগম মারা যান। খবর পেয়ে খাদিজা বেগম ও শেফালীসহ ওই পরিবারের অন্য সদস্যরা মিলে দেখতে যান। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে চুনিয়াপাড়ায় ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ইজিবাইকের চালক খলিলুর রহমানের মা খাদিজা বেগম মারা যান।

পরে আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে শেফালী মারা যান। আহত খলিলুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মনিরুজ্জামান জানান, ট্রাক ও ইজিবাইক দুর্ঘটনায় দুই নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহগুলো হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। উৎস: জাগেনিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়