শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৩ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাবিশ্বেই খালেদা জিয়া সম্মানিত: এ্যানি

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বেই বেগম খালেদা জিয়া সম্মানিত। প্রতিটি দেশের সরকার প্রধান তার চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছে, বিবৃতি দিচ্ছে এবং ডাক্তার পাঠাচ্ছে। এছাড়া, বাংলাদেশ সরকার যেভাবে তাকে সম্মান দিয়েছে, আমরা অভিভূত। সরকার দায়িত্ব নিয়ে তাকে যে মর্যাদায় আসীন করেছে এজন্য আমরা অভিনন্দন জানাই প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার রাজিবপুর এলাকায় ধানের শীষে ভোট চেয়ে আয়োজিত গণ-মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভোটের জন্য ঘরে ঘরে যেতে দল থেকে আমাদের সিদ্ধান্ত দিয়েছে। এবারের নির্বাচন আগের মতো নয়, একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে নির্বাচন। একটি দল এনআইডি কার্ডের ফটোকপি নিচ্ছে, এটি ষড়যন্ত্র, নীল নকশা। উদ্দেশ্য, চুরি করার একটা প্রক্রিয়ায় ব্যস্ত রয়েছে। ভোটের ফারাক ধানের শীষের সঙ্গে কতটুকু তা এলাকায় হাঁটলেই বোঝা যায়। কিন্তু তারা মা-বোনদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে আইডি কার্ড নিচ্ছে, এটি গভীর ষড়যন্ত্র। নির্বাচন কমিশনকে বলে দিতে চাই, কারা এই আইডি কার্ড নিচ্ছে, কারা ফটোকপি নিচ্ছে, এটা তদন্ত করে বের করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়