শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:১২ বিকাল
আপডেট : ২২ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে কৃষি কর্মকর্তা কে মারধরের ঘটনায় বহিস্কৃত ছাত্রদল নেতা গ্রেফতার

তপু সরকার হারুন, শেরপুর প্রতিনিধিরঃ শেরপুরে সরকারি কৃষি প্রণোদনা না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীকে কর্তব্যরত অবস্থায় মারধরের ঘটনায় উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার শেরপুর শহরের বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাহাত হাসান কাইয়ুম নকলা পৌরসভার ধুকুরিয়া গ্রামের সুরুজ মাওলার ছেলে। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে নকলা
থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে আসামি রাহাত হাসান কাইয়ুমকে গ্রেফতার করে। পরে বিকেলে পুলিশ রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে সোপর্দ করা হয়। একইদিন বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।এদিকে কৃষি কর্মকর্তাকে মারধরের সিসিটিভি ফুটেজ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। এ প্রেক্ষিতে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমকে বহিস্কার করে কেন্দ্রীয় ছাত্রদল। পরবর্তীতে ছাত্রদল কর্মী ফজলুকে পুলিশ গ্রেফতার করলেও এতদিন পলাতক ছিল রাহাত হাসান কাইয়ুম। তাকে গ্রেফতারের দাবিতে কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করেন কৃষি অফিসের কর্মকর্তা- কর্মচারিসহ সরকারি কর্মকর্তারা।

গত ৫ নভেম্বর দুপুরে সরকারি কৃষি প্রণোদনা না দেওয়ায় নকলা উপজেলার কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর অফিসকক্ষে প্রবেশ করে তাকে মারধর করেন নকলা উপজেলার ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম ও ছাত্রদল কর্মী ফজলু। ওই ঘটনায় কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী বাদী হয়ে কাইয়ুম ও ফজলুর বিরুদ্ধে নকলা থানায় একটি মামলা দায়ের করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়