শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ১১:১৮ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন বৈষম্যবিরোধী ছাত্র নেতা

জাসদের কেন্দ্রীয় নেতা ও সাবেক সাদুল্লাপুর উপজেলা চেয়ারম্যান খাদেমুল ইসলাম খুদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাইবান্ধা জেলা কমিটির আহ্বায়ক ঘোষণার প্রতিবাদে দলটির জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে গাইবান্ধা পৌরসভার থানাপাড়ায় অবস্থিত অস্থায়ী কার্যালয়টিতে তালা দেন সংগঠনের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়জিদ বোস্তামী জিম, যুগ্ম আহ্বায়ক অতনু সাহা, আব্দুল্লাহ জিসান ও মেহেদী হাসান।

নেতাদের অভিযোগ, জুলাই আন্দোলনের রক্তক্ষয়ী সংগ্রাম ও যোদ্ধাদের প্রতি অবমাননা করেই খাদেমুল ইসলাম খুদিকে এনসিপির জেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে। তাঁরা দাবি করেন, খুদি অতীতে আওয়ামী লীগ ঘরানার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তাঁকে পুনর্বাসন করার চেষ্টা চলছে। এরই প্রতিবাদে তারা কার্যালয়ে তালা ঝুলিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক অতনু সাহা বলেন, ‘জুলাই যোদ্ধাদের সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা জানতে কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ, জেলা আহ্বায়ক ফিয়াদুর রহমান দিবস ও উত্তরাঞ্চল সংগঠক সারজিস আলমের সঙ্গে যোগাযোগ করেও কোনো উত্তর পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে আমরা কার্যালয় তালাবদ্ধ করেছি। কমিটি বাতিল এবং খাদেমুল ইসলাম খুদির গ্রেপ্তার দাবি করছি।’

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ কোনো মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে খাদেমুল ইসলাম খুদি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনোদিন আওয়ামী লীগ বা তাদের দোসরদের রাজনীতির সাথে যুক্ত ছিলাম না। রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছি এবং দীর্ঘ রাজনৈতিক পথচলা রয়েছে। জাসদের বর্তমান অবস্থা আমার সঙ্গে যায় না বলেই জুলাইয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এনসিপিতে যোগ দিয়েছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়