শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ১২:০৫ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্ধুর ভালোবাসার টানে দক্ষিণ কোরিয়া থেকে শার্শায় সিমকো ইয়ং

বেনাপোল প্রতিনিধি : সুদূর দক্ষিণ কোরিয়া থেকে বন্ধুর ভালোবাসা ও মায়ার টানে বাংলাদেশে এসেছেন এক কোরিয়ান নাগরিক সিমকো ইয়ং। আকাশ পথে ৩৯১৮ কিলোমিটার পথ অতিক্রম করে তিনি পৌঁছান যশোরের শার্শা উপজেলার রাজনগর গ্রামে মুকুল হোসেনের বাড়িতে।

বৃহস্পতিবার ভোরবেলা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর মুকুল হোসেন তাকে রিসিভ করেন এবং সকাল ১০টার দিকে নিজ বাসভবনে নিয়ে আসেন। তার আগমনে স্থানীয় এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। অনেকেই বিদেশি অতিথিকে দেখতে ভিড় করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুকুল হোসেন জানান, “তিনি দীর্ঘ ১২ বছর দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সেই কোম্পানির মালিক সিমকো ইয়ং ব্যক্তিগত স্নেহ ও সম্পর্কের টানে বাংলাদেশে দেখা করতে এসেছেন।”

বাংলাদেশ সম্পর্কে অনুভূতি জানাতে গিয়ে সিমকো ইয়ং বলেন, “বাংলাদেশ অনেক সুন্দর দেশ। এখানকার মানুষ খুব ভালো, খুব মিশুক। বাংলাদেশ আমার খুব পছন্দ হয়েছে।”

স্থানীয়রা জানান, বিদেশি নাগরিককে নিজেদের এলাকায় দেখে তারা অত্যন্ত আনন্দিত ও আপ্লুত। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়