শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:২০ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুলবাড়ীতে বিপন্ন প্রজাতির শকুন উদ্ধার, তীব্র শীতে দুর্বল হয়ে পড়েছিল পাখিটি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীর পশ্চিম ধনিরাম সরকার পাড়া এলাকায় বিপন্ন প্রজাতির একটি শকুন উদ্ধার হয়েছে। প্রচণ্ড শীতের কারণে দুর্বল হয়ে পড়া বিশাল আকৃতির শকুনটি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে স্থানীয়দের নজরে আসে বাঁশঝাড়ের নিচে পড়ে থাকা অবস্থায়।

এ সংবাদ ছড়িয়ে পড়লে উৎসুক শিশু-কিশোরসহ স্থানীয় মানুষের ভিড় জমে যায় শকুনটি এক নজর দেখতে। অনেকেই মোবাইলে ছবি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে থাকেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় জাহাঙ্গীর রহমান জানান, তিনি প্রথম বাঁশঝাড়ে শকুনটিকে দেখতে পান। দুর্বলতার কারণে উড়তে না পারায় কাছে গিয়ে সহজেই সেটিকে ধরতে সক্ষম হন তিনি।পরে পাখিটিকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

এই সংবাদে স্থানীয় প্রশাসন এবং প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শকুনটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে নিয়ে স্থানান্তরিত করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: দিলারা আকতার জানান, উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির শকুনটিকে প্রাণিসম্পদ কর্মকর্তা প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন। 

শকুনটির বিষয়ে স্থানীয়দের ধারণা, শীতের তীব্রতায় ভারতের হিমালয় অঞ্চল থেকে খাদ্যের সন্ধানে উড়ে এসেছে বিপন্ন প্রজাতির এই শকুনটি। আর শেষ পর্যন্ত আশ্রয় নিয়েছিল ফুলবাড়ীতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়