শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ১১:০১ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আহত তিন কিশোরের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন তিন কিশোরের মৃত্যু হয়েছে।  

বুধবার (৩ ডিসেম্বর) সকালে ঢাকার পৃথক দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয় ও রায়হান নামে দুই কিশোরের মৃত্যু হয়। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে তানিম নামে আরেক কিশোরের মৃত্যু হয়। এরআগে, গত সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ত্রিঘরিয়া এলাকার দল্টা ভিটা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলো, উপজেলার বদলকোট ইউনিয়নের মধ্য বদলকোট গ্রামের হারুনুর রশীদের ছেলে হাসিবুর তানিম (১৬), একই ইউনিয়নের কুরিয়ার বাড়ির মানিক মিয়ার ছেলে মো.জয় (১৬) এবং একই ইউনিয়নের মো.রায়হান (১৭)। তারা সবাই স্থানীয় বদলকোট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।  
 
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে ৪ বন্ধু একটি মোটরসাইকেলে করে উপজেলার পাঁচগাঁও এলাকার একটি চায়ের দোকানে চা খেতে যায়। চা খেয়ে ৪ বন্ধু এক মোটরসাইকেলে করে নিজ গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রাপথে মোটরসাইকেল চাটখিল পৌরসভার ত্রিঘরিয়া এলাকার দল্টা ভিটা ব্রিজ অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারায়। পরবর্তীতে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা কড়ই গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পুনরায় সড়কের উল্টো পাশের আরেকটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তানিমকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একই দিন রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনার ৩দিন পর বুধবার সকাল পৌনে ৯টায় জয় ঢাকার মালিবাগ পিপলস হসপিটালে ও সকাল সোয়া ৯টার দিকে রায়হান ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বুধবার সন্ধ্যায় তাদের দুজনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।    

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, তাদের মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে বিষয়টি কেউ পুলিশকে অবহিত করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়