শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৪ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ঘরের দরজা লক হয়ে আটকে পড়ে দুই শিশু, ৯৯৯-এ কল করে উদ্ধার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় ঘরের ভেতরে আটকে পড়া সাড়ে তিন বছর ও দেড় বছর বয়সী দুই শিশুকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯- এ ফোন পেয়ে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (০৩ ডিসেম্বর) ৯৯৯- এর জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকেলে সদরপুর উপজেলার খালাসীডাঙ্গি বাবুরচর এলাকায় একজন ৯৯৯–এ ফোন করে জানান, স্টিলের তৈরি দরজা লক হয়ে যাওয়ায় দুটি শিশু ঘরের ভেতরে আটকা পড়ে কান্নাকাটি করছে। শক্ত দরজাটি পরিবারের পক্ষে ভাঙা সম্ভব না হওয়ায় তাৎক্ষণিক সহায়তা চান তারা। ৯৯৯-এর কলটেকার কনস্টেবল আবু জিহাদ সরকার কলটি গ্রহণ করে সঙ্গে সঙ্গে সদরপুর ফায়ার সার্ভিস স্টেশনকে বিষয়টি অবহিত করেন। উদ্ধার কার্যক্রম সমন্বয় করেন ৯৯৯- এর ফায়ার ডিসপাচার ফাইটার মেহেদি হাসান।

সংবাদ পেয়ে সদরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘরের জানালা ভেঙে নিরাপদে শিশু দুজনকে উদ্ধার করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়