শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৬ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগর সীমান্তে স্বর্ণসহ বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্তে ৩ পিস স্বর্ণের বারসহ আবু সাঈদ মন্ডল (২৫) নামে এক বাংলাদেশি স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ভারতের পুটিখালী ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

আটক আবু সাঈদ মন্ডল হরিহরনগর গ্রামের নতুন মসজিদপাড়া এলাকার নওশের আলীর ছেলে।

সীমান্তের একটি বিশ্বস্ত সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ৬-৭ জন বাংলাদেশি স্বর্ণ চোরাকারবারী বিপুল পরিমাণ স্বর্ণের বার নিয়ে হরিহরনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এসময় তারা বিএসএফের টহল দলের সামনে পড়লে সবাই পালিয়ে যেতে সক্ষম হলেও আবু সাঈদ মন্ডল আটক হয়।

সূত্র আরও জানায়, আটক ব্যক্তির কাছে বিপুল পরিমাণ স্বর্ণ ছিল। বিএসএফ সদস্যদের ধাওয়া খাওয়ার সময় সে বেশিরভাগ স্বর্ণ ঝোড়ের ভেতর ছুড়ে ফেলে দেয়। পরে তার কাছে থাকা ৩টি স্বর্ণের বার বিএসএফ উদ্ধার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঝোড়ে ফেলে দেওয়া অতিরিক্ত স্বর্ণের বারগুলো উদ্ধার করতে তল্লাশি চালাচ্ছিল বিএসএফ।

বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল রফিকুল আলম পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়