শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ০৮:০৮ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে গ্যাসের আগুনে পুড়ল বসতবাড়ি, ১০ লাখ টাকার ক্ষতি

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্যাসের আগুনে একই গ্রামের চার ব্যক্তির ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে থাকা আসবাবপত্র, ইলেকট্রিক পণ্য ও নগদ অর্থ পুড়ে গেছে। আগুনে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। 

রবিবার (১৬ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া গ্রামের মন্ডলবাড়ীর এনায়েত মন্ডলের ঘর থেকে গ্যাস সিলেন্ডারের লিকেজ থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

মুহুর্তের মধ্যে আগুন বাড়ির অন্য ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৪টি বসতঘর, একটি রান্না ঘর, ঘরের মধ্যে থাকা ইলেকট্রিক পণ্য, আসবাবপত্র ও নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে পরিবার থেকে জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলেন, ফলিয়া গ্রামের এনায়েত মন্ডল, তহিদুল ইসলাম মন্ডল, রবিউল মন্ডল ও এনামুল মন্ডল। সর্বস্ব হারিয়ে পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।  

আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার কহিনুর ইসলাম জানান, সকালে রান্না করার সময় গ্যাস সিলেন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। এ অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়