শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ০৭:৩০ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির চেষ্টা, আন্তজেলা ডাকাত সরদার আটক

মো. আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে কারাগারে থাকা এক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির চেষ্টা চালাতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক হয়েছে আন্তজেলা ডাকাত দলের এক সরদার। শনিবার রাতে কুল্লা ইউনিয়নের কেলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ইউপি সদস্য আব্দুল মালেক বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র হত্যার মামলায় বর্তমানে কারাগারে আছেন। এ সুযোগে তার অনুপস্থিতিতে শনিবার গভীর রাতে মালেকের বাড়িতে ডাকাত দল হানা দেয়। বাড়ির লোকজন শব্দ টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন লাঠিসোটা নিয়ে এগিয়ে আসে।

এ সময় জনতার হাতে আটক হয় ডাকাত দলের সরদার শাহ আলম। তার সহযোগীরা গাড়িযোগে পালিয়ে যেতে সক্ষম হয়। শাহ আলমের কাছ থেকে দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার শাহজাহান মিয়ার ছেলে বলে পরিচয় দিয়েছেন।

স্থানীয়রা শাহ আলমকে গণধোলাই দিয়ে রোববার দুপুরে ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। ঘটনাস্থল ও থানার সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডাকাতির চেষ্টা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীরা এলাকায় পুলিশি টহল জোরদার করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, “ডাকাতির চেষ্টা চলাকালে আন্তজেলা ডাকাত সরদার শাহ আলমকে আটক করা হয়েছে। এলাকায় লোকজন তাকে পুলিশের হাতে সোপর্দ করেছেন। এ ঘটনায় মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়