শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০৭:৩৫ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনগণ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে: মেজর (অবঃ) হাফিজ 

ফরহাদ হোসেন, ভোলা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, জনগণ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। জনগণ যাতে ভোট দিতে পারে, সেজন্য অনিচ্ছা থাকা সত্ত্বেও সরকারের অন্যায় সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েছি। জনগণ জুলাই সনদ ও পিয়ার সম্পর্কে কিছুই বোঝে না। তারপরও সরকার জুলাই সনদে গণভোট রেখেছে, যা একটি ভুল পদক্ষেপ। জুলাই সনদে গণভোটসহ অনেক কিছুই ছিল না; তারপরও সরকার আমাদের ওপর জুলাই সনদ চাপিয়ে দিয়েছে।

তিনি আরো বলেন, গণভোটে একাধিক প্রশ্নের উত্তর দেওয়া ভোটারের জন্য কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে নির্বাচনী এলাকা লালমোহনের শাহাবাজপুর কলেজ মাঠে আয়োজিত এক সংবর্ধনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

একই দিন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এতে সরকারের অনেক টাকা সাশ্রয় হবে। 

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন কেউই বানচাল করতে পারবে না। যারা একাত্তরে পরাজিত হয়েছে, তারা এবারও পরাজিত হবে-জনগণ কখনই তাদের মেনে নেবে না। দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনী এলাকায় গেলে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

উপজেলার ডাওরী বাজার থেকে জনগণকে সঙ্গে নিয়ে ৯ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি সমাবেশস্থলে পৌঁছান। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুলসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়