শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০৬:৫৭ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে শত শত ভারী যানবাহন

শামীম মীর, গৌরনদী প্রতিনিধি: ঢাকা–বরিশাল একমাত্র মহাসড়কের উজিরপুর বামরাইল সেতুটি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুটির নিচের অংশ বালির বস্তা দিয়ে সাময়িকভাবে ধরে রাখা হলেও প্রতিদিন ২০–৪০ টনের বেশি ওজনের ভারী যানবাহন এই সেতুর ওপর দিয়ে চলাচল করছে, যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছে।

স্থানীয়রা জানান, প্রায় ৩৫ বছর আগে নির্মিত সেতুটি অনেক দিন ধরেই ভাঙা ও নড়বড়ে হয়ে আছে। পিলারগুলোর নিচের অংশ ভেঙে গেলে তড়িঘড়ি করে বালুর বস্তা দিয়ে সাময়িক মেরামত করা হয়। এরপরও সেতুটি দিয়ে বাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ ভারী যান চলাচল অব্যাহত আছে। এতে যেকোনো মুহূর্তে সেতুটি ভেঙে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয়দের অভিযোগ—সেতুর ঝুঁকি চিহ্নিত থাকলেও প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থায়ী সংস্কারের উদ্যোগ নিচ্ছে না।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন দপ্তরে পাঠানো হয়েছে। দ্রুত সংস্কারের ব্যবস্থা না হলে বড় বিপদের আশঙ্কা রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ। এখানে দুর্ঘটনা ঘটলে অনেক মানুষের প্রাণহানির আশঙ্কা আছে। তাই দ্রুত স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়