শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০৬:১৬ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ বছরের ৩ শিশুকে চিপসের লোভ দেখিয়ে যৌ/ন নি.র্যাতন, অতঃপর...

কুমিল্লার মুরাদনগরে মাদরাসা পড়ুয়া ৫ বছর বয়সী তিন শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবককে পিটিয়ে পুলিশে দিয়েছে জনতা।

শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার ধামঘর ইউনিয়নের রায়তলা গ্রামে অভিযুক্ত ওই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী।

অভিযুক্ত সাদ্দাম হোসেন মুরাদনগর উপজেলার রায়তলা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয় কয়েকজন জানান, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে মাদরাসা ছুটি শেষে ৩ শিশু একসঙ্গে বাড়ি ফিরছিল। পথিমধ্যে সাদ্দাম হোসেন তাদের চিপসের লোভ দেখিয়ে একটি বসতঘরে নিয়ে যায় এবং সেখানে তিনজন শিশুর ওপর যৌন নির্যাতন চালায়। পরে যৌন নির্যাতনের শিকার এক শিশু বিষয়টি তার দাদিকে জানালে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

শনিবার সকালে ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত সাদ্দাম হোসেনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রায়তলা গ্রামের বাসিন্দা শামীম আহমেদ বলেন, ঘটনাটি একটি পক্ষ সালিশের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। আগেও এমন বহু ঘটনা সালিশে মীমাংসা করে চাপা দেওয়া হয়েছে। আমরা চাই, এই ঘটনায় দোষীর সর্বোচ্চ শাস্তি হোক। না হলে এ ধরনের ঘটনা সমাজে আরও বাড়বে।

মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, তিন কন্যা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা শেষে অভিযুক্তকে আদালতে তোলার প্রস্তুতি চলছে।  উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়