শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ০৮:৩২ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর কোন চাঁদাবাজ দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবেনা ইসলামী দল গুলো: চরমোনাই পীর

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, বিদেশীদের প্রেসক্রিপসনে এই বাংলাদেশের মানুষ চলতে চায় না। দেশের স্বাধীনতার ৫৩ বছরের অতিক্রমের পরেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। তাইতো মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, দেশপ্রেমিক ইসলামিক দল গুলো ঐক্যবদ্ধ হয়েছি। আগামীতে ইসলামের পক্ষে ভোটের বাক্স হবে একটি। আমরা ইসলামী দল গুলো আর কোন চাঁদাবাজ দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহিৃত হবোনা। 

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি অনারারী ক্যাপ্টেন (অবঃ) মুহাঃ ইব্রাহিম এর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মাওঃ ইউসুফ আল মাহমুদ'র সঞ্চালনায় শহরের লিল্লাহ মসজিদ মাঠে বিশাল এই জনসভা অনুষ্ঠিত হয়।
রেজাউল করীম বলেন, একটি দল রয়েছে। যারা পূর্বে ক্ষমতায় গিয়ে, দেশকে একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিলো। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজিসহ নানা অপরাধ করেছে। গণঅভ্যুত্থান পরবর্তীও করছে। কিন্তু আবারো ক্ষমতায় যেতে, ওরা মরিয়া হয়ে গেছে। এদেশের ছাত্র-জনতা জীবন দিয়ে, ফ্যাসিস্ট বিদায় করেছে পুরনো বন্দোবস্তোর জন্য নয়। নতুন সিস্টেম ও নতুন কাউকে ক্ষমতায় নিতে চায়। কারন, দেশের মানুষ ৫৩ বছর বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ক্ষমতা দেখেছে। 
তিনি আরও বলেন, দেশের মানুষ পুরোনো সিস্টেম আর দেখতে চাইনা। পুরোনো বউকে নতুন কাপড়ে সাজিয়ে এনে জনগণের সামনে উপস্থাপন করলে জনগণ আর মেনে নেবেনা। তাই নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে। পিআর কার্যকর করতে হবে। জুলাই সনদের আইনিভিত্তি নির্বাচনের পূর্বেই দিতে হবে। বিদেশী অথবা দেশের কোন অপশক্তির ইশারায়, যদি এগুলো কার্যকর করা না হয়। তাহলে, ইসলামী আন্দোলন দেশের মানুষকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

সভায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওঃ ইমতিয়াজ আলম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় দাওয়াহ ও  প্রশিক্ষন সম্পাদক আ হ ম আলাউদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় এসিসট্যান্ট সেক্রেটারি ইমরান হোসাইন নুর, জেলা সহ-সভাপতি মাওঃ দেলাওয়ার হোসাইন, মাওঃ মহিউদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন লক্ষ্মীপুর জেলার সভাপতি ডাঃ নাছির আহমেদ, যুব আন্দোলন জেলা সভাপতি মাওঃ মোখলেসুর রহমান, ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহাঃ ইউনুস খাঁন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়