শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ০৬:৪২ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একটি গোষ্ঠী আগামীর নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

কল‌্যাণ‌ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: 'নির্বাচনকে সামনে রেখে একটি গোষ্ঠী আগামীর নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে। তারা পরাজিত শক্তি- তারা নির্বাচন চায় না বলে জানিয়েছেন বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে গত ১৭ বছর ধরে আমরা রাজপথে ত্যাগ স্বীকার করেছি। কিন্তু দেশবিরোধী মহল সেই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। তাই আপনাদের ধানের শীষের বিজয়ের জন্য জনগণের দোরগোড়ায় যেতে হবে। জনগ‌নের অ‌ধিকার ফি‌রি‌য়ে দি‌তে হ‌বে ।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী ও মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী'র স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, 'ইতিমধ্যে সারা দেশে ধানের শীষের জোয়ার উঠেছে। আগামী দিনে বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষা সেবা নিশ্চিত করা হবে এবং ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। দেশের প্রতিটি অঞ্চলের মানুষকে অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত করা হবে। তারেক রহমান দেশের মানুষের কল্যাণে একটি বিশাল কর্মসূচি গ্রহণ করেছেন, যাতে সবাই উপকৃত হতে পারে। একটি গোষ্ঠী দেশের অর্থনীতিকে তলানিতে ঠেলে দিয়েছে—ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় এসে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।

মরহুম জাফরুল ইসলামকে স্মরণ করে তিনি বলেন, মরহুম জাফরুল ইসলাম চৌধুরী ছিলেন একজন সৎ ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। মৃত্যুর আগের দিনও তিনি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। দল ও জনগণের প্রতি তাঁর ছিল অগাধ ভালোবাসা। তিনি ছিলেন বাঁশখালীর উন্নয়নের রূপকার। আগামীর বাঁশখালী এগিয়ে যাবে তাঁরই উত্তরসূরি মিশকাতুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে। বাঁশখালী থেকে মিশকাতুল ইসলাম চৌধুরীকে সংসদে পাঠাতে পারলে মরহুম জাফরুল ইসলামের আত্মাও শান্তি পাবে।

বিএনপি দক্ষিণ জেলার সিনিয়র সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, 'বাঁশখালীর উন্নয়নের রুপকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জাফরুল ইসলাম চৌধুরীর ভূমিকা অনন্য। তিনি ছিলেন ন্যায়-অন্যায়ের প্রশ্নে আপসহীন এক নেতা। তাঁর স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে সংগঠিত থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাফরুল পুত্র মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে নির্বাচিত করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবেন এ প্রত্যাশা রাখছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-  দক্ষিণ জেলা বিএনপি'র আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া। বক্তব‌্য রা‌খেন
দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও মরহুমের ছোট সন্তান  বাঁশখালী আস‌নের বিএন‌পি সংসদ সদস‌্য প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা,দ‌ক্ষিণ জেলা বিএন‌পির সাবেক সদস‌্য স‌চিব এনামুল হক এনাম,এড‌ভো‌কেট ইফ‌তেখার হো‌সেন চৌধুরী মহ‌সিন,বাঁশখালী পৌরসভার সা‌বেক মেয়র কামরুল ইসলাম হোছাইনী,জেলা পি‌পি এড‌ভো‌কেট আশরাফ হো‌সেন চৌধুরী রাজ্জাক ,মরহুম জাফরু‌লের কন‌্যা ফারহানা রহমান চৌধুরী আঁখি । বিএন‌পি নেতা ও সা‌বেক চেয়ারম‌্যান রেজাউল হক চৌধুরী, এড‌ভো‌কেট শওকত ওসমান ও এড‌ভো‌কেট না‌ছির উ‌দ্দিনের সঞ্চালনায় এ সময় উপ‌স্থিত ছি‌লেন ও আ‌লোচনায় অংশ নেন
অধ‌্যাপক শহীদুল ইসলাম চৌধুরী বুলবুল,শাখাওয়াত জামান দুলাল, কালীপু‌রের সা‌বেক চেয়ারম‌্যান আমিনুর রহমান চৌধুরী,এড‌ভো‌কেট জাহাঙ্গীর আলম চৌধুরী, বাহারছড়ার সা‌বেক চেয়ারম‌্যান মাষ্টার মোহাম্মদ লোকমান, বৈলছ‌ড়ির সা‌বেক চেয়ারম‌্যান মোঃ ইব্রা‌হিম খ‌লিল,ছনূয়ার সা‌বেক চেয়ারম‌্যান রেজাউল হক চৌধুরী ,পৌরসভা বিএন‌পির সা‌বেক আহবায়ক রা‌সেল ইকবাল মিয়া, শীলকু‌পের সা‌বেক চেয়ারম‌্যান মোঃ আকতার হো‌সেন , মোঃ মহ‌সিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়