শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ০৬:১৭ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগর–চুয়াডাঙ্গা সড়কের লক্ষীপুর ভৈরব নদী ব্রীজ এখন মৃত্যুকূপে পরিণত

জামাল হোসেন খোকন, জীবননগর(চুয়াডাঙ্গা): জীবননগর–চুয়াডাঙ্গা মহাসড়কের লক্ষীপুর ভৈরব নদীর উপর নির্মিত স্থায়ী ব্রীজটি দিনদিন মৃত্যুকূপে পরিণত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। ২০০৩ সালে ব্রিটিশ আমলের পুরাতন লোহার ব্রীজ অপসারণের পর বর্তমান ব্রীজটি নির্মাণ করা হয়।

তবে দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ব্রীজের দুই পাশে পথচারীদের চলাচলের জন্য তৈরি কংক্রিট স্ল্যাবগুলো ভেঙে পড়ে গেছে। প্রতিদিনই এসব ভাঙা অংশে পা হড়কে আহত হচ্ছেন পথচারীরা। স্কুল–কলেজের শিক্ষার্থী, নারী ও বয়স্ক ব্যক্তিদের জন্য ঝুঁকি আরও বেশি বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, বারবার সংশ্লিষ্ট দপ্তরে জানালেও এখন পর্যন্ত কোনো ধরনের সংস্কারকাজের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে স্থানীয়রা দ্রুত সংস্কারের দাবি জানিয়ে বলেছেন—এই গুরুত্বপূর্ণ মহাসড়কে চলাচল স্বাভাবিক রাখতে হলে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়