শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০৬:৩১ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ফজলু নামে একজন ঢাকায় গ্রেফতার

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুরঃ শেরপুরের নকলায় উপজেলা কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার সহযোগী আসামি, ছাত্রদল নেতা মো. ফজলু (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। ১২ নবেম্বর বুধবার রাতে রাজধানী ঢাকার আদাবর এলাকা থেকে নকলা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত ফজলুকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নকলা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলার মামলার সহযোগী আসামি ফজলুকে ঢাকার আদাবর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর শেরপুরের নকলা উপজেলায় সরকারি কৃষি প্রণোদনা দিতে অস্বীকৃতি জানানোয় উপজেলা কৃষি কর্মকর্তা শাহারিয়ার মোরসালিন মেহেদীকে মারধর করেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম (৩৫) ও তার সহযোগী উপজেলা ছাত্রদলের সদস্য মো. ফজলু (৩২)। ঘটনার পরদিন রাতে কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী ওই দু’জনকে আসামি করে নকলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। পরদিন ৬ নভেম্বর রাহাত হাসান কাইয়ুমকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়