শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০৩:২১ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন

আজিজুল হক, বেনাপোল (যশোর): যশোরে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তবে বাসে যাত্রী বা কোনো ব্যক্তি না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর ৫টার দিকে, যশোর শহরের উপশহর পার্ক সংলগ্ন এলাকায়।

স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর বাসের ভেতরে আগুন দেখতে পান তারা। ওই সময় বাসের ভেতরে কেউ ছিল না। পাশের বস্তিবাসীরা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

বাসটির সুপারভাইজার, মাগুরার শ্রীপুরের হান্নান খান বলেন, ‘রাহিন স্পেশাল’ নামের বাসটি নিয়মিত যশোর-মাগুরা রোডে চলাচল করে। প্রতিদিন রাতের মতো বাসটি উপশহর এলাকায় পার্ক করে রাখা হয়। “আমি রাতে বাসের ভেতরেই ছিলাম। ভোরে বাসায় ফেরার পর খবর পাই দুর্বৃত্তরা বাসে আগুন দিয়েছে,” বলেন তিনি। আগুনে বাসের সিট ও যন্ত্রাংশ পুড়ে গেলেও ইঞ্জিন অক্ষত রয়েছে বলে জানান তিনি।

স্থানীয়দের দাবি, পার্কিং করা বাসের পাশে উপশহর বস্তি থাকায় আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই বহু ঘরবাড়ি পুড়ে যেতে পারত। তাদের তাৎক্ষণিক উদ্যোগে বড় বিপর্যয় এড়ানো গেছে।

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—ড্রাইভারের সিটের পাশের জানালা ভেঙে ভেতরে আগুন দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে পুলিশ কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়