শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালের উজিরপুরে মধ্যরাতে বিএনপির কার্যালয়ে আগুন

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির কার্যালয়ে বুধবার (১২ নভেম্বর) দিবাগত মধ্যরাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

রাত ১২টার দিকে উপজেলার গুঠিয়া বাজারের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহীন হাওলাদার জানিয়েছেন, রাত ১২টার দিকে অজ্ঞাতনামা দুই ব্যক্তি দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. আল মামুন জানিয়েছেন, ঘটনার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক বাজারের ব্যবসায়ী ও নৈশ প্রহরীরা  আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে অগ্নিসংযোগে বিএনপির অফিসের বেশ কিছু চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়