শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০৯:০৯ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে যাত্রী সেজে সিএনজিতে আগুন দিল দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়িতে একটি সিএনজিচালিত অটো রিকশায় আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে সিএনজিচালিত অটোরিকশাটি। বুধবার দিবাগত রাত ১০টায় এ ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১০টায় জালকুড়ি বাসস্ট্যান্ডের অদূরে একটি সিএনজিকে তারা থামতে দেখেন। সিএনজিতে যাত্রী হিসেবে আসা ২ যুবক সিএনজি থেকে নেমে এটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা দৌড়ে পালিয়ে যায়। সিএনজি ড্রাইভার ও আশেপাশের লোকজন দৌড়ে এসে আগুন নেভান। তবে এর আগেই বাহনটি পুড়ে যায়।

‎নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, দুই যাত্রী সিএনজিটি ১২০ টাকায় সাইনবোর্ড পর্যন্ত ভাড়া নেয়। জালকুড়ি এসে তারা বলে এখান থেকে আমাদের আরও একজন উঠবে। ড্রাইভার গাড়ি থামালে তারা সিএনজির পেছনে গিয়ে অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে গাড়িটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

সূত্র: সমকাল 

  • সর্বশেষ
  • জনপ্রিয়