শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ১১:২৯ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরে ভুয়া নারী সৈনিক সেজে অনলাইনে প্রেমের ফাঁদ, এরপর যা ঘটল!

রংপুরের পীরগাছা উপজেলায় ভুয়া নারী সৈনিক সেজে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের মূল হোতা মো. নাজমুল হাসান জিমকে (২৪) গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে অভিরাম নামাদোলা এলাকায় গোপন অভিযানে তাকে আটক করা হয়। তার কাছ থেকে সেনা-নৌবাহিনীর ইউনিফর্ম, কম্ব্যাট ড্রেস, ক্যাপ, টাওয়াল, গেঞ্জি, ভুয়া আইডি কার্ড, মোবাইল ফোনসহ মেকআপ কিট ও মেয়েলি পরচুলা উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, জিম কখনো সেনা, কখনো নৌবাহিনীর সদস্য বা নারী সৈনিক সেজে ভিডিও কলে জিম, সুরভী, অরিন, মিম নামে মেয়েদের কণ্ঠে কথা বলতো। রাজশাহীর এক ভুক্তভোগীর কাছ থেকে ১৭ লাখ ২৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।

র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘জিম ও তার সহযোগীরা সেনা-নৌবাহিনীর পরিচয় দিয়ে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়তো। মেকআপ-পরচুলায় ছেলেকে মেয়ে সাজিয়ে ভিডিও কলে বিশ্বাস অর্জন করতো। জমির শেয়ার বিক্রির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো।’ জিম পীরগাছা উপজেলার অভিরাম নামাদোলা এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, তার বিরুদ্ধে প্রতারণার একাধিক মামলা রয়েছে। আটকের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পীরগাছা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘জিমের চক্র রাজশাহী-রংপুরে সক্রিয় ছিল। ভুক্তভোগীরা সেনা-নৌবাহিনীর কাছে অভিযোগ করলে তদন্তে তার নাম উঠে আসে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়