শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৭:০৪ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় হতুড়ি দিয়ে স্ত্রী হত্যার দেড়মাস পর প্রাণ দিল স্বামী

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় হাতুড়ি পিটিয়ে স্ত্রীকে হত্যার দেড়মাস পর বিষপানে আত্মহত্যা করেছে স্বামী রাজু মাতুব্বর (২৮)। 

বুধবার (১২ নভেম্বর) দুপুরে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন পুলিশ। 

এর আগে পারিবারিক কলহের জেরে গত ২৭ সেপ্টেম্বর গভীর রাতে স্ত্রী নাদিরা আক্তারকে (২৩) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে রাজু। নিহত রাজু মাতুব্বর সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী গ্রামের মৃত জয়নাল মাতুব্বরের ছেলে।

জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে গত ২৭ সেপ্টেম্বর গভীর রাতে রাজু মাতুব্বর তার স্ত্রী নাদিরা আক্তারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন। পরবর্তীতে রাজুকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন নাদিরার পরিবার। ওই মামলায় গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান রাজু। গত সোমবার (১০ নভেম্বর) রাতে গোপনে রাজু তার মায়ের সাথে দেখা করতে বাড়িতে আসে। বাড়িতে আসার পর নিজের স্ত্রীকে হত্যার অপরাধবোধ ও হতাশা থেকে মঙ্গলবার সকালে নিজ বাড়িতেই কীটনাশক পান করেন তিনি। 

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে মঙ্গলবার রাতে বাড়ি চলে আসেন রাজু। কিন্তু বুধবার ভোরে নিজ বাড়িতে তার মৃত্যু হয় বলে জানান রাজুর পরিবার। নিহত রাজুর মা জাকিরন বেগম জানান, স্ত্রীকে হত্যার পর রাজু মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল রাজু ৷ সেই শোকে তিনি বিষপান করে আত্মহত্যা করেছে৷ 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, স্ত্রী হত্যার দেড়মাস পর স্বামী রাজু মাতুব্বর বিষপান করে আত্মহত্যা করে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়