শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৬:৩৪ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে জাতীয় যুবশক্তির ৪১ সদস্যের কমিটির ৩১ জনের পদত্যাগ

মোহাম্মদ সোহেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে জাতীয় যুবশক্তির সদ্য ঘোষিত ৪১ সদস্যের আহ্বায়ক কমিটির ৩১ সদস্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট ও মেসেঞ্জার গ্রুপে ঘোষণা দিয়ে কমিটিতে থাকা ৩১ জন সদস্য পদত্যাগের ঘোষণা দেন। এরআগে মঙ্গলবার রাতে দলের ভেরিফাইড ফেসবুক পেজে ওই কমিটি প্রকাশ করা হয়।

পদত্যাগকারীরা অসাংগঠনিক কার্যক্রমসহ বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ তুলে এ ঘোষণা দেন। পদত্যাগকারীদের মধ্যে কয়েকজন শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনে আহত যোদ্ধারাও রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কমিটি ঘোষণার পর প্রথমে পদত্যাগ করেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইয়াছিন আরাফাত। এর পরপরই যুগ্ম-সদস্যসচিব–১ ব্যতীত অন্য সব যুগ্ম-সদস্যসচিব, সিনিয়র যুগ্ম-সদস্যসচিবসহ অন্য নেতারা একযোগে পদত্যাগ করেন। এতে সংগঠনের মধ্যে ব্যাপক অস্থিরতার সৃষ্টি হয়।

পদত্যাগকারীদের অভিযোগ, তৃণমূলের নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করে কেন্দ্রীয় পর্যায়ের লবিংয়ের ভিত্তিতে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রকৃত ত্যাগী ও মাঠের নেতারা উপেক্ষিত হয়েছেন।

ঘোষিত কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইয়াছিন আরাফাত গণমাধ্যমকে বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম, আজ আমরাই বৈষম্যের শিকার হলাম। কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তাদের পছন্দের মানুষ দিয়ে স্বজনপ্রীতির কমিটি করেছেন। তাই আমি পদত্যাগ করার পর একে একে পদত্যাগের হিড়িক পড়েছে। সব মিলিয়ে এই কমিটি আর চলার মতো অবস্থায় নেই।

এ বিষয়ে একাধিক পদত্যাগকারী বলেন, সংগঠনের প্রতি অনুগত থাকলেও কমিটিতে থেকে রাজনৈতিক আদর্শের সঙ্গে আপস করা সম্ভব নয়। কমিটিতে স্থান পাওয়া অনেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে জড়িত ও জুলাই যোদ্ধাদের ওপর সরাসরি হামলার সঙ্গে সম্পৃক্ত। যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এদিকে পদত্যাগকারীদের মধ্যে শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনে আহত যোদ্ধারাও রয়েছেন। কমিটি ঘোষণার পর থেকেই জেলা কমিটির ভেতরে তীব্র অসন্তোষ বিরাজ করছে, যা আরওবিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম বলেন, বিষয়টি আমার সদস্য সচিব দেখছেন। তিনি ভালো বলতে পারবেন।

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম বলেন, আমরা সবার সঙ্গে আলাপ-আলোচনা করে নোয়াখালী জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছি। কারও কোনো অভিযোগ থাকলে অফিসিয়ালি আমাদের জানাতে পারেন। সেরকম কিছু এখনো আমরা পাইনি। অভিযোগ পেলে যাচাই করে বিবেচনা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়