শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ১১:৩০ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে পানির ফ্যাক্টরীতে ১০ হাজার টাকা জরিমানা, সিলগালা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে গঠিত "টাস্কফোর্স" এর পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় একটি পানির ফ্যাক্টরীতে দশ হাজার টাকা জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এছাড়াও একটি বেকারিতে অভিযান চালিয়ে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১২ নভেম্বর) সকালে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল চারটার দিকে এ অভিযান চালিয়ে জরিমানা ও সিলগালা করা হয়।

বিএসটিআই ও আদালত সূত্রে জানা গেছে, শহরের দক্ষিণ আলীপুরে অ্যাকুয়া ডিএস নামীয় একটি পানির ফ্যাক্টরীতে উৎপাদিত 'প্যাকেজড ড্রিংকিং ওয়াটার' পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স বিষয়ক মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইনে দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাত দিনের মধ্যে আবেদনের সময় দিয়ে কারখানাটি সীলগালা করে বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও আলীপুর এলাকার অম্বিকাপুর রেলগেটে অবস্থিত মামা-ভাগনে বেকারীতে উৎপাদিত বিস্কুট, ব্রেড ও কেক পণ্যের অনুকূলে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে বিক্রয় ও বিতরণ করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান বলেন, একটি পানির ফ্যক্টরী ও বেকারীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পানির ফ্যক্টরীতে দশ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এছাড়াও একটি বেকারিতে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়