শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ১১:২৫ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সদরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় ৪ বেকারিকে জরিমানা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং ভোক্তা সংরক্ষণ আইন অমান্য করে সরবরাহ করার অপরাধে চারটি বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ নভেম্বর) সকালে সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৫ টার দিকে উপজলার সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কয়েকটি বেকারিতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে ব্রেড-কেক তৈরি এবং মোড়কের গায়ে পণ্যের বিক্রয় মূল্য, উৎ‍পাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করে খাবার তৈরি করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার আড়াই রশি, চার রশি এবং সাড়ে সাতরশি এলাকার ৪টি বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় এসব অভিযোগ প্রমাণিত হওয়াতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৪টি বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ বিষয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে ব্রেড-কেক তৈরি এবং মোড়কের গায়ে পণ্যের বিক্রয় মূল্য, উৎ‍পাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করার অপরাধে ৪ টি বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়