শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৯:১৭ সকাল
আপডেট : ০৫ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যরাতে কেরানীগঞ্জে আস সুন্নাহ হলের সামনে দুটি ককটেল বিস্ফোরণ

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকার কন্টেইনার পোর্ট রোডে অবস্থিত আস সুন্নাহ হলের সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার দিনগত মধ্যরাতে এই ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিস্ফোরণের ফলে একটি ট্রাকের টায়ার পুড়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে কারা বা কি উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী জুহার আলমাস বলেন, আমি ঘুমিয়ে ছিলাম, হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি একটি টায়ারে আগুন জ্বলছে। আশপাশের মানুষ ছোটাছুটি করছে। পরে আস সুন্নাহ হল থেকে কয়েকজন পানি দিয়ে আগুন নেভায়।

জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র ছাত্রদের জন্য আস সুন্নাহ হলটি আস সুন্নাহ ফাউন্ডেশন থেকে পরিচালনা করা হয়। কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার কন্টেইনার পোর্ট রোডে অবস্থিত এই হলে বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬৮০ জন শিক্ষার্থী অবস্থান করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়