শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ১০:২৫ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির মনোনয়ন পেয়েই চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে ফখরুলের হুংকার

মো সোহেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার পরই ফখরুল ইসলামের প্রথম সমাবেশে গণজোয়ার দেখা গেছে। ওই সমাবেশ থেকে তিনি চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে তাঁর অবস্থান পরিষ্কার করেছেন।

সমাবেশের বাহিরেও ফখরুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বলেন, এই আসনে কোনো চাঁদাবাজ এবং চাঁদাবাজের গডফাদারকে প্রশ্রয় দেয়া হবে না। জনগণ শান্তি চায়, আর আমি সেই শান্তি প্রতিষ্ঠা করতে চাই।

শুক্রবার বিকেলে ফখরুল ইসলাম তাঁর নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডি থেকে এই মন্তব্য করেন। 

ফখরুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, দীর্ঘদিন ধরে কোম্পানীগঞ্জ ও কবিরহাটের সাধারণ মানুষ সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজদের হাতে জিম্মি হয়ে আছে। উন্নয়ন ও নিরাপত্তা এখানে এক প্রকার বিলাসিতায় পরিণত হয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে এলাকার শান্তি, শিক্ষা ও ব্যবসায়িক নিরাপত্তা ফিরিয়ে আনার পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন।

ফখরুল ইসলাম বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য, গডফাদার বা দখলদারদের জন্য নয়। বিএনপি জনগণের দল, তাই জনগণের প্রতিটি কণ্ঠই আমার শক্তি। এই নির্বাচনে আমরা ভয় নয়, পরিবর্তনের বার্তা নিয়ে মাঠে নেমেছি।

তিনি আরও আহ্বান জানান, তরুণ ভোটারদের যেন ভয়ভীতি, টাকার প্রলোভন বা ক্ষমতার দাপটে বিভ্রান্ত না করা হয়। আমরা চাই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হোক, যে ভোট মানুষ দিতে চায়, সেই ভোট যেন নিরাপদে দিতে পারে।

স্থানীয়রা মনে করছেন, ফখরুল ইসলামের এই বক্তব্য নির্বাচনী এলাকায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তাঁর বক্তব্য ইতিবাচক সাড়া ফেলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়