শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ১২:৪৪ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. রতন আলীর প্রকাশ্যে ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি প্রকাশ পাওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, চলছে সমালোচনা।

গতকাল বৃহস্পতিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, প্রকাশ্য দিবালোকে রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন ওই কর্মকর্তা।

স্থানীয়দের অভিযোগ, নামজারি, খারিজ, দলিল যাচাইসহ ভূমি অফিসের প্রায় সব কাজেই ঘুষ ছাড়া কোনো ফাইল এগোয় না। এ নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে, যাতে অন্যরা সতর্ক হয়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে অভিযুক্ত কর্মকর্তা মো. রতন আলী ভিডিওটির সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ‘স্থানীয় কয়েকজন পরিকল্পিতভাবে এই ভিডিওটি করেছেন। তারা আমার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ দাবি করেছিলেন; না দিলে প্রাণনাশের হুমকিও দিয়েছিলেন।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রমাণ মিললে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষ প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়