জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): দীর্ঘ ২৪ দিন পর জীবননগরে অপহৃত পাঁচজন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দে পুলিশ ও যশোর জেলার ঝিকরগাছা থানা পুলিশের যৌথ অভিযানে হাজিরবাগ ইউনিয়নের কুল্লা গ্রামে রেজাউল নামের এক ব্যক্তির খামারের গোডাউন থেকে ভিকটিমদের উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অপহরণের পর ভিকটিমদের ওই গোডাউনে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। অপহৃতদের উদ্ধারের আগেরদিন অপহরণের সাথে জড়িত সন্দেহে দুইজনকে জীবননগর থানা পুলিশ আটক করেছে ।