শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৬:৫৭ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে সিএনজি-ট্রাক সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ নিহত ৬ 

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মালবাহী ট্রাকের সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ ৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিম মাদরাসার সামনে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিএনজিচালক শাহ আলম, নোয়াখালী কলেজের ছাত্র তানিম হাসান, ছাত্রী ইসরাত জাহান, সিএনজির যাত্রী বিবি কুলসুম, জান্নাত ও সুমন।

স্থানীয়রা জানান, কবিরহাট থেকে যাত্রী নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটের দিকে যাচ্ছিল একটি সিএনজি চালিত অটোরিকশা। এ সময় সিএনজিটি ইসলামিয়া আলিম মাদরাসার সামনে পৌঁছালে বসুরহাট থেকে আসা মালবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যায়। আহত অবস্থায় অন্যান্যদের উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।  

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন জানান, কবিরহাটে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত সিএনজি ও ট্রাক জব্দ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়