শিরোনাম
◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ১২:২৬ রাত
আপডেট : ২০ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরের ৪টি আসনে ধানের শীষের টিকিট পেলেন যারা

এ এইচ সবুজ, গাজীপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৬টি আসনের মধ্যে চারটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী গাজীপুর-১ এর প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে। গাজীপুর-২ সংসদীয় আসনে মনোনয়ন পেয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান এর উত্তরসূরী এম মঞ্জুরুল করিম রনি। গাজীপুর-৩ সংসদীয় আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ব্রি: জে: (অব) আ.স.ম হান্নান শাহ্ 'র উত্তরসূরী শাহ্ রিয়াজুল হান্নান।

গাজীপুর-৫ সংসদীয় আসনে মনোনয়ন পেয়েছেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি এ কে এম ফজলুল হক মিলন। গাজীপুর-৬ আসনে কোন প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে এই আসনেও পরে নাম ঘোষণা করা হবে। 

এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেখানে পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু সংসদীয় আসন শরিকদের ছেড়ে দেওয়া হবে। 

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে বারোটায় জরুরী বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। দীর্ঘ প্রায় পাঁচ ঘন্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকেও ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এই বৈঠক হয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা: এ জেড এম জাহিদ হোসেন।

আগামী ফেব্রুয়ারীর প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ডিসেম্বরের প্রথমে নির্বাচনের তফশীল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে গাজীপুরের ৪টি আসনে ধানের শীষের প্রার্থীদের নাম ঘোষণা করায় গাজীপুর মহানগরসহ বিভিন্ন স্থানে নেতাকর্মীরা আনন্দ মিছিল করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়