শিরোনাম
◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০৬:৪৩ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর): জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার স্টোর রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার স্টোর রুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় স্টোর রুমে থাকা গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে নস্ট হয়ে যায়।

হাসপাতাল সুত্রে জানা যায়, সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দোতালায় অপারেশন থিয়েটারের স্টোর রুমে হঠাৎই আগুন দেখতে পায় কর্মকর্তারা। এসব ফয়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় মজুত কক্ষে থাকা গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেবাশীষ রাজবংশী বলেন, সকাল ১১টার দিকে অপারেশন রুমের পাশে স্টোর রুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শক সার্কিট থেকেই হয়তো অগ্নিকাণ্ড ঘটতে পারে। তবে এ ঘটনায় কোন রোগী বা কারো জানমালের ক্ষতি হয়নি। তদন্ত শেষে সঠিক ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের বিষয় জানা যাবে বলেও জানান তিনি। 

উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম বলেন, হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কিন্তু আমরা যাওয়ার আগেই স্থানীয়দের সহায়তায় আগুন অনেকটাই নিয়ন্ত্রনে আসে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তদন্ত টিম গঠন করবেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়