শিরোনাম
◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ০৬:৪৬ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলা সদর উপজেলা বিএনপির কমিটির সকল কার্যক্রম স্থগিত

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলায় বিএনপি ও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ভোলা সদর উপজেলা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) মধ্যরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোলা জেলাধীন সদর উপজেলা বিএনপির কমিটির সব কার্যক্রম স্থগিত থাকবে। 

উল্লেখ, গত শনিবার দুপুরে ভোলা পৌর শহরের নতুন বাজারে অবস্থিত ভোলা জেলা বিজেপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উত্তপ্ত হয়ে ওঠে ভোলার রাজনৈতিক পরিস্থিতি। সংঘর্ষে ইটপাটকেল ও লাঠিসোঁটার আঘাতে সাংবাদিক পুলিশসহ উভয় দলের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হন। সংঘর্ষের ঘটনাটি পূর্বপরিকল্পিত দাবি করে স্থানীয় বিএনপি ও বিজেপি নেতারা একে অপরকে দোষারোপ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়