শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ০৬:৪৪ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে রাতের আঁধারে কৃষকের ৩ শতাধিক পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার জীবননগরে পূর্বশত্রুতার জের ধরে শনিবার দিবাগত রাতে উপজেলার হরিহরনগর মাঠে এক কৃষকের তিন শতাধিক ফলন্ত পেয়ারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, হরিহরনগর গ্রামের মহিউদ্দিন মোল্লার ছেলে জালাল উদ্দিন (৪৮) দুই বছর আগে নিজের ২৫ কাঠা জমিতে পেয়ারা চারা রোপণ করেন। বর্তমানে প্রতিটি গাছে প্রচুর ফল ধরেছিল। কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে বিক্রি শুরু করার পরিকল্পনা ছিল তার। কিন্তু রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা পুরো বাগানের গাছ কেটে রেখে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক জালাল উদ্দিন বলেন, প্রায় তিন লাখ টাকা খরচ করে আমি এই পেয়ারা বাগানটি গড়েছিলাম। সন্তানের মতো লালন করেছি গাছগুলোকে। এবছর ফল ভালো হওয়ায় কিছুটা লাভের আশা করেছিলাম। কিন্তু সকালে এসে দেখি সব গাছ কেটে ফেলা হয়েছে। আমি গরিব মানুষ—এই বাগানই ছিল আমার একমাত্র ভরসা।

তিনি আরও জানান, জমি নিয়ে একই গ্রামের সামাদের ছেলে আলমগীর (২৫)-এর সঙ্গে তার বিরোধ চলছিল। এর আগেও আলমগীর বাগানের ক্ষতি করেছে এবং আমার ছেলেকে হত্যার হুমকি দিয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

জালাল উদ্দিনের ছেলে আকিব হোসেন বলেন, আলমগীর মাদকসেবী ও প্রভাবশালী হওয়ায় আমরা কিছু বলতে পারিনি। সে প্রায়ই আমাদের গাছ কেটে ফেলার হুমকি দিত।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন,অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে তদন্তে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়