শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০৬:১৪ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শার্শায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী লিটনের ধানের শিষে প্রচারণা

আইরিন হক, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরার মধ্য দিয়ে ধানের শিষের পক্ষে প্রচার, প্রচারনা, লিফলেট বিতরণ ও জনসভা করেছেন এবারের যশোর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় কায়বা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মজিদ মেম্বার।

এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি জামাল হোসেন, রুহুল আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোস্তফা কামাল মিন্টু, কুদ্দুস আলী বিশ্বাস, সহ-সংগঠনিক সম্পাদক আলমগীর কবির, আনোয়ার হোসেন বাবু, স্বনির্ভরবিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজোহা সেলিম, কৃষকদলের আহ্বায়ক সাখায়াত হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিবুল ইসলাম সাগরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সমাবেশে বক্তারা বলেন, ‘বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশ ও জনগণের কল্যাণে একটি সুস্পষ্ট রোডম্যাপ। এ কর্মসূচি বাস্তবায়িত হলে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার হবে এবং দেশ একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো পাবে।

এর আগে প্রধান অতিথিসহ নেতারা বাগআঁচড়া বাজারে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ৩১ দফার তাৎপর্য তুলে ধরেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়