শিরোনাম
◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

প্রকাশিত : ০৫ জুন, ২০২৬, ০৯:২৭ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ টাকা দামের চকলেট খাওয়ানোর প্রলোভন ডেমরায় ৮ বছরের ছেলে শিশু ধর্ষণ:ধর্ষক কারাগারে

মো. বশির উদ্দিন, ডেমরা (ঢাকা) প্রতিনিধি : ডেমরার ৮ বছর বয়সী এক শিশু ছেলেকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার জুয়েল রানা ওরফে শুক্কুরকে (৩০) শুক্রবার বিকালে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাতে সারুলিয়া মঠবাড়ী এলাকা থেকে গ্রেফতার শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। সে ওই এলাকার ভাড়াটিয়া ও লক্ষীপুরের কমলনগর থানার চরঠিকা আশ্রয় কেন্দ্র এলাকার ওসমান গনির ছেলে।

এ বিষয়ে ভুক্তভোগী শিশুর মা বৃহস্পতিবার রাতে ডেমরা থানায় লম্পট শুক্কুরের বিরুদ্ধে মামলা করেন। এদিকে স্থানীয় একটি হাসপাতালে ওই শিশু ছেলেটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভুক্তভোগীর পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা তাইফুর রহমান বলেন, প্রতিবেশী হওয়ার সুবাদে লম্পট শুক্কুর তাদের পূর্ব পরিচিত ছিল। সেই সুযোগে গত বৃহস্পতিবার (৪ জুন) বিকালে শুক্কুর ১০ টাকা দামের চকলেট খাওয়ানোর কথা বলে কৌশলে ওই শিশুকে তার রুমে নিয়ে ধর্ষণ করে। এদিকে বাসার সামনে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করা অবস্থায় ভুক্তভোগী শিশুটিকে ওই লম্পটের ঘর থেকে বের হতে দেখে সবাই। এ সময় বাবা মা জিজ্ঞাসা করলে ছেলেটি ধর্ষণের ঘটনার বিস্তারিত জানায়| এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় স্থানীয় উত্তেজিত জনতা অভিযুক্ত শুক্কুরকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়