শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ২৮ মে, ২০২৬, ০১:০৯ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের গরুর হাটে প্রতারণা, আসল টাকার বদলে কাগজের বান্ডিল দিয়ে গরু নিয়ে উধাও প্রতারক

ঈদের আগে গরুর হাটে এক গরীব বিক্রেতা প্রতারণার শিকার হয়েছেন। প্রতারক তার হাতে আসল টাকার মতো দেখতে কাগজ ধরিয়ে দিয়ে গরু নিয়ে চলে গেছে।

ভুক্তভোগী জানান, ‘এই টাকা দিয়ে আপনার কাছ থেকে গরু নিয়ে গেছে। টাকার বান্ডিলের মাঝে মাঝে ৫০ টাকার কয়েকটি আসল নোট ছিল। বাকি সব ছিল কাগজ।

ক্ষতিগ্রস্ত ব্যক্তি ফকিরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বলেন, ‘আমি গরীব মানুষ।’ জামাইয়ের গরু নিয়ে তিনি তেজগাহাটি বাজারে এসেছিলেন বিক্রি করতে। তার কথায়, ‘আমার জামাইয়ের গরু, আমি জামাইয়ের সাথে আইছিলাম।’

ঈদ সামনে রেখে বাজারে আনন্দের আবহ ছিল। সেই সুযোগেই প্রতারক কাজ করেছে বলে মনে করা হচ্ছে। 

বাজার কমিটিকে বিষয়টি জানানো হয়েছে। ক্যামেরা ফুটেজ দেখে প্রতারককে শনাক্ত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী। তিনি বলেন, 'ক্যামেরা আছে, ফুটেজটা বার করেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়