শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ০৭:১৪ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ

মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইডিসিএইচ) নবনির্মিত ৪০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

রোববার (২৯ মার্চ) বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে হাসপাতালটির বিশেষায়িত অ্যাজমা সেন্টারে আইসিইউ ইউনিট পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী বলেন, “সাধারণ মানুষ যাতে স্বল্প খরচে আইসিইউ সেবা পায়, সে জন্য দ্রুত এই ইউনিট চালু করতে হবে। আমাদের লক্ষ্য প্রতিটি নাগরিকের দোরগোড়ায় উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়া।” তিনি দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে আইসিইউ সেবা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে তিনি দীর্ঘদিন পরিত্যক্ত থাকা ফ্লোরগুলো ঘুরে দেখেন এবং সংস্কার করে গড়ে তোলা আধুনিক আইসিইউ শয্যা ও চিকিৎসা সরঞ্জাম পর্যালোচনা করেন।

হাসপাতাল সূত্র জানায়, পরিত্যক্ত জায়গা সংস্কার করে অত্যাধুনিক আইসিইউ ব্লক তৈরি করা হয়েছে। এটি চালু হলে বক্ষব্যাধি ও শ্বাসকষ্টজনিত জটিল রোগীদের চিকিৎসায় বেসরকারি হাসপাতালের ওপর নির্ভরতা কমবে।

পরিদর্শন শেষে হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়ন ও চিকিৎসাসেবা সম্প্রসারণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়