শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ বাজেটে ঘাটতি অর্থায়নের নতুন কৌশল: ব্যাংক নির্ভরতা কমিয়ে অর্থনীতিতে গতি আনার উদ্যোগ ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ০৭:৪৪ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরায় তরমুজের দাম কম বলায় ৩ ক্রেতাকে পিটিয়ে আহত

মোঃ রফিকুল ইসলাম মিঠু, ঢাকা : রাজধানীর উত্তরায় তরমুজের দাম কম বলায় ৩ জন ক্রেতাকে পিটিয়ে আহত করেছে ফল ব্যবসায়ীরা। আজ রোববার বিকেল সোয়া ৫ টায় রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ২০ নং রোডের ২ নং আবাসিক বাড়ির নিচ তলায় অবৈধ ভাবে গড়ে উঠা মার্কেটে ক্রেতাদের উপর এই হামলার ঘটনা ঘটে। 

মায়ের দোয়া ফ্রুট হাউজ এবং বিসমিল্লাহ লাইভ বেকারির স্টাফরা চাকু রড় এস.এস পাইপ নিয়ে ক্রেতাদের উপর বেপরোয়া হামলায় ৩ জন ক্রেতা গুরুতর আহত হয়। আহতরা হলেন চান মিয়া, শিপন মিয়া ও মনির হোসেন। তাদের মধ্যে চান মিয়াকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ জন আটক করেছে। হামলায় জড়িত অন্য অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। 

আহত শিপন মিয়া জানান, মায়ের দোয়া ফ্রুট হাউস থেকে তরমুজ কিনতে আসার পর দরদাম করা অবস্থায় তরমুজ ব্যবসায়ী তর্কে জড়িয়ে পরে। তখন ফল ব্যবসায়ীরা আমার সাথে থাকা বন্ধু চান মিয়াকে চাকু দিয়ে মাথায় আঘাত করে। আমি প্রতিবাদ করলে আমাকেও এস.এস পাইপ দিয়ে অতর্কিত হামলা চালিয়ে আহত করে। ফল ব্যবসায়ীর স্বজনদের  মালিকানাধীন পাশে অবস্থিত বিসমিল্লাহ লাইভ বেকারির স্টাফরা এসে তারাও  অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২ টি দোকানের ৬ জনকে স্টাফকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পাল্টা হামলা রোধে আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়