শিরোনাম
◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন ◈ ইংল্যান্ড ও পাকিস্তানের দুই স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তুোষ আইসিসির ◈ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেফারি সব ব্রাজিলের  ◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ◈ গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার সাবেক ব্যাংক কর্মকর্তা ◈ রামিসার বাসার পাশ থেকে ৫ বছরের শিশু নিখোঁজ, ৪ দিনেও মেলেনি খোঁজ ◈ অপরাধ দমনের বডিক্যাম এবার পিটি-প্যারেডে, সমালোচনার মুখে পুলিশের সিদ্ধান্ত

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ১১:২৬ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরায় এলিট ফোর্স সদস্যের শটগান ছিনতাই

মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: রাজধানীর উত্তরায় বেসরকারি প্রতিষ্ঠান এলিট ফোর্সে কর্মরত মাহবুব (৫৬) নামে এক ব্যক্তিকে মারধর করে তার কাছে থাকা লাইসেন্সপ্রাপ্ত শটগান ছিনিয়ে নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। একই ঘটনায় আরও একজনকে অপহরণ করে নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোড এলাকায় একটি গাড়িযোগে আসা কয়েকজন দুর্বৃত্ত মাহবুবের পথরোধ করে তাকে ব্যাপক মারধর করে।

এক পর্যায়ে তার কাছে থাকা লাইসেন্সপ্রাপ্ত শটগান ছিনিয়ে নিয়ে  পালিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা আরও একজন ব্যক্তিকে গাড়িতে তুলে নিয়ে যায়। তবে অপহরণ করে নিয়ে যাওয়া ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। বেসরকারি এলিট ফোর্সে কর্মরত মাহবুব গুরুতর আহত অবস্থায় বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মারধরের কারণে তিনি অচেতন অবস্থায় আছেন এবং ঠিকভাবে কথা বলতে পারছেন না।

পুলিশ জানায়, অস্ত্র ছিনতাইয়ে জড়িত দুর্বৃত্তদের শনাক্তের পাশাপাশি ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। অন্ধকারের কারণে এলাকার সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে, পাশাপাশি এই ঘটনায় আদৌ কেউ অপহৃত হয়েছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অপরদিকে জানা গেছে, বেসরকারি প্রতিষ্ঠান এলিট ফোর্সে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত মাহবুব শুক্রবার রাত আনুমানিক পৌনে ৮টার দিকে ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে দুর্বৃত্তদের হামলার শিকার হন। হামলার সময় তার মাথা ও মুখমণ্ডলে আঘাত করা হয়, এতে তিনি গুরুতর আহত হন। পরে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় এবং রাত আনুমানিক ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়